নাচোলে বন্ধ থাকা পেট্রোল পাম্প চালুর দাবিতে মানববন্ধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:০৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের প্রাণকেন্দ্র দক্ষিণ সাঁকো পাড়ায় অবস্থিত সুইটি ফিলিং স্টেশন পেট্রোল পাম্পটির মালিকদের পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দির্ঘদিন থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নাচোলের সর্বস্তরের জনগণ। এই ভোগান্তিত কমাতে পূণরায় অবিলম্বে পাম্পটি চালু করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন নাচোলের উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণ।
নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি ও নাচোল
উন্নয়ন ফোরাম এর যৌথ আয়োজনে সোমবার সকালে দিকে বাসস্ট্যান্ডে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন
করেন তারা।
মানববন্ধনে নাচোল উন্নয়ন ফোরাম এর সভাপতি
আমানুল্লাহ আল মাসুদ, এনমাস টিম এর সভাপতি শাকিল রেজা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক
সম্পাদক নুর কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহম্মেদ, উপজেলা
বিএনপির সমবায় সম্পাদক বাবুল আখতারবক্তব্য রাখেন।
পাম্প মালিকদের সাতদিনের আল্টিমেটাম দিয়ে
বলেন, এখন জ্বালানী তেলের সংকটময় সময়ে আমাদের যদি ভোগান্তি পোহাতে হয়, তাহলে এই
পাম্প থেকে লাভ কি। আপনারা যদি চালু করতে ব্যর্থ হয়ে থাকেন তাহলে বিক্রি করে দেন।
পারিবারিক দ্বন্দ্ব বুঝিনা, পুনরায় পাম্পটি চালু দেখতে চাই।
মানববন্ধন শেষে নাচোল উপজেলা প্রশাসনের
মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।
বাংলাদেশের
খবর/এম.আর

