সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:১১
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পল্লী মঙ্গল কর্মসূচী। সোমবার দিনব্যাপী আয়োজিত এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই
ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। মেডিসিন, সার্জারি, শিশু, গাইনি
ও চক্ষু রোগের চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং বিনামূল্যে ব্যবস্থাপত্র
প্রদান করেন। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনাও দেওয়া হয়।চিকিৎসাসেবার
কাজে সহায়তা করেন একজন মেডিক্যাল অফিসার, দুইজন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং উপ-সহকারী
মেডিক্যাল অফিসাররা।
চিকিৎসাসেবা নিতে আসা সালমা বেগম বলেন,
ফ্রি ক্যাম্প হওয়ায় সহজেই ডাক্তার দেখাতে পেরেছি, যা আমাদের মতো মানুষের জন্য অনেক
বড় সহায়তা। অপর রোগী নাছিমা বেগম জানান, দীর্ঘদিনের চোখের সমস্যার জন্য এখানে এসে বিশেষজ্ঞ
চিকিৎসকের পরামর্শ পেয়ে তিনি উপকৃত হয়েছেন।
ক্যাম্পে দায়িত্ব পালনকারী চিকিৎসকরা জানান,
আগত রোগীদের মধ্যে সর্দি-কাশি, জ্বর, গ্যাস্ট্রিক এবং চোখের সমস্যাই বেশি দেখা গেছে।
সকলকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশের
খবর/এম.আর

