বিয়ের প্রলোভনে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে বিদেশে পলাল যুবক
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:৫১
কুমিল্লার তিতাস উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে তিন বছর ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ঘটনা ফাঁস হওয়ার পর অভিযুক্ত বিদেশে পালিয়ে গেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়,
উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তাড়িয়াকান্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে নুরনবী (১৮)
প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একই উপজেলার মানিককান্দি গ্রামের এক তরুণীকে বিয়ের আশ্বাস
দিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন সময় ঘুরতে নেওয়ার কথা বলে এবং নিজ
বাড়িতে নিয়ে গিয়ে, এমনকি পরিবারের সদস্যদের সহযোগিতায় একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটে।
ভুক্তভোগীর দাবি, এসব ঘটনার সময় গোপনে
ভিডিও ও স্থিরচিত্র ধারণ করা হয়। তিন বছর পর সেসব ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে
ছড়িয়ে দেওয়া হলে তিনি সামাজিকভাবে মারাত্মকভাবে হেয়প্রতিপন্ন হন এবং মানসিকভাবে ভেঙে
পড়েন। প্রতিবাদ করলে তাকে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিতাস থানায় শ্লীলতাহানির অভিযোগ
এবং কুমিল্লা আদালতে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন
রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে
স্থানীয় একটি চক্র এক লাখ টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তকে
গ্রেপ্তার না করে বিদেশে পালিয়ে যেতে সহায়তার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এ ব্যাপারে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
মুহাম্মদ আরিফ হোসেকে ফোনে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশের
খবর/এম.আর

