Logo

সারাদেশ

এইচ এসসির কেন্দ্র পরিবর্তনের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২০:৩৮

টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার ৭ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের হাজারো  শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্র অবস্থিত। উপজেলার যেকোনো প্রান্ত হতে এই কলেজে আসার সকল সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু ভূঞাপুর থেকে নিকরাইল শমসের ফকির মহিলা কলেজ কেন্দ্রে ভূঞাপুর সদর থেকে প্রায় ১৫ কিলো মিটার দূরত্বে অবস্থিত। যাতায়াত, পরিবহন, বিদ্যুৎসহ নানারকম অসুবিধা রয়েছে এ কেন্দ্রে । উক্ত কেন্দ্রে যাতায়াতের রাস্তা সরু এবং খানাখন্দে ভরা। যে কারণে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। দূরত্ব বেশি হওয়ায় অনেক সময় যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কষ্টকর হয়ে পড়ে।  ঝড়বৃষ্টির কারণে অনেক সময় ভিজে যেতে হয়।

শিক্ষার্থীরা আরও বলেন, উক্ত কলেজ কেন্দ্রে প্রায় প্রায় দেড় হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণের পর্যাপ্ত ভবনের সুবিধা নেই। তাই আগামী এইচএসসি পরীক্ষা-কেন্দ্রটি নিকরাইল শমসের ফকির মহিলা কলেজ থেকে ভূঞাপুর সদরে স্থানান্তরের জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন