Logo

সারাদেশ

হাবিপ্রবির ২৫ বছর পূর্তি উদযাপন

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২১:২৩

হাবিপ্রবির ২৫ বছর পূর্তি উদযাপন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বুধবার  সকাল ৮.৩০ এ পাঁচ কিলোমিটার মিনি ম্যারাথন উদ্ভোধন ও প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক  ড. এম. জাহাঙ্গীর কবির, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ানসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় দিবসের ফেস্টুন ও বেলুন উড্ডয়ন এবং আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।এরপর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে টিএসসি’র সামনে ‘মজার ইস্কুল’-এর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং কেক কাটা হয়।

র‌্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দিনটি উপলক্ষে উপাচার্যের বাণী পাঠ ও বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমি বিশ্ববদ্যালয়ের প্রানপ্রিয় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে ২৫ বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সবাই আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশকে এগিয়ে নিয়ে যাবো সকলের প্রতি এটাই প্রত্যাশা।

কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশ এবং ফরিদপুর কবরস্থানে প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক, এমপির কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।



Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন