ছবি : সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাদিনগর রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম।
নিহতরা হলেন, উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।
স্টেশন মাস্টার বলেন, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল পাঁচটার দিকে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। পরে পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট রেল স্টেশন অভিমুখে রওনা দেয়। এসময় ট্রেনটি আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনে পৌঁছালে রেল লাইনে বসে থাকা ৪ কৃষককে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসকেএস/এটিআর/এমএইচএস

