Logo

সারাদেশ

‘পাহাড়ে সেনা শাসন নয়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে’

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১৪:২০

অ

ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেছেন, পাহাড়ে সেনা শাসন চলছে বলে গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃত পক্ষে পাহাড়ে সেনা শাসন নয়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান চলমান রয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আমান হাসান আরও বলেন, দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা লিখে গুজব প্রতিরোধে কাজ করতে হবে।

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এইচএম প্রফুল্ল, মো. জহুরুল আলম, শাহরিয়ার ইউনুস প্রমুখ।

সিবি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন