Logo

সারাদেশ

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২০:২০

সুনামগঞ্জে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ

সুনামগঞ্জে দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করায় সুনামগঞ্জ সদর উপজেলার  প্রায় ৩ হাজার হেক্টর বোরো ধান পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও  রক্ষণাবেক্ষণের অভাবে এমন ভাঙনের ঘটনা ঘটেছে বলে দাবি করে  ক্ষোভ প্রকাশ করেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। 

শনিবার সকালে এ বাঁধটি ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ শুরু হলে স্থানীয় শত শত কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত করতে মাটি ও বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর চলতি বছরে এই বাঁধে পিআইসি কমিটির মাধ্যমে কোনো কাজ না হওয়ায় বাঁধটি দুর্বল হয়ে পড়ে। 

এছাড়াও দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় হাওরে অনেক বাঁধে কাজ না হওয়ায় সেগুলোও পানির চাপে ভেঙে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এতে ফসল রক্ষা নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন কৃষকরা। 

দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ কারার না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছে হাওর পাড়ের কৃষকগন ও সচেতন মহল।

কৃষক ফারুক মিয়া জানান,অনেক চেষ্টা করে বাঁধটি দিয়ে পানি প্রবেশ করা নিয়ন্ত্রণ করা গেলেও আশংকা রয়ে গেছে। বাঁধ ভাল ভাবে নির্মান করা খুবই প্রয়োজনীয়। না হলে আমাদের দুঃখের শেষ থাকবে না।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল জানান,ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন