Logo

সারাদেশ

কুষ্টিয়ায় হাম-রুবেলা নিয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:৪১

কুষ্টিয়ায় হাম-রুবেলা নিয়ে সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

কুষ্টিয়ায় ইপিআই কার্যক্রমের আওতায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার(১৬ এপ্রিল) কুষ্টিা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. শেখ মো. কামাল হোসেনের সভাপতিত্বে সিভিল সার্জনের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ২০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। সভায় সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, কুষ্টিয়া সদরসহ ৬টি উপজেলায় ৬টি স্থায়ী ও ১৬৮৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে ৬ মাস থেকে ৫ বছরের শিশুর টিকা দেওয়া হবে। জেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

সভায় আরো জানানো হয়,প্রতিটি কেন্দ্রে ১ জন করে টিকাদানকারী ও ২ জন করে স্বেচ্ছাসেবক টিকা দেবেন। সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ কামাল হোসেন বলেন,প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান চললেও কেন্দ্রে কোন শিশু উপস্থিত থাকে তাকে নির্ধারিত সময়ের বাইরেও টিকা দেয়া হবে। সিভিল সার্জন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আমাদের দেশে টিকা নেওয়ার বিষয়ে অভিভাবকদের অনেক সময় ভুল তথ্যকে কেন্দ্র করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। তিনি বলেন,টিকা দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষনপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সতর্কতা অবলম্বন করে থাকেন,সে ক্ষেত্রে ভয় পাবার কোন কারণ নেই। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম,কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, মিজানুর রহমান লাকি   তৌহিদী হাসান,দেবাশীষ দত্ত, মুন্সি শাহীন আহমেদ,আনিস মন্ডল  আরিফ মেহমুদ  আঃ রাজ্জাক বাচ্চু  আকরামুজ্জামান আরিফ  আঃ জব্বার সুজন   কাজী সাইফুল  আমিন হাসান প্রমুখ।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন