Logo

সারাদেশ

নেত্রকোনার ঐতিহ্যবাহী চড়কপূজায় উৎসুক জনতার ভিড়

Icon

জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:৫৬

নেত্রকোনার ঐতিহ্যবাহী চড়কপূজায়  উৎসুক জনতার ভিড়

 নেত্রকোনা সদরের পুকুরিয়া,মালনী ঋষিপাড়া,সাতপাই কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে বৈশাখি উৎসব উপলক্ষে পালন করা হয় ব্যতিক্রমধর্মী চরকপুজা। চড়ক পূজা গ্রামবাংলার লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। চৈত্র সংক্রান্তিতে শুরু হয় এই চরক পুজা এবং নতুন বছরের দুইদিন ব্যাপী চলে এই উৎসব ।

আর এই পুজা উপভোগ করার জন্য দুরদুরান্ত থেকে ভিড় করে দশনার্থীরা। আয়োজরা জানান চরক পুজা আমরা পুবপুরুষ ধরে করে আসছি মূলত শিবকে সন্তুষ্ট করার জন্য বড় দায়ের ওপর লাফানো, জ্বলন্ত কয়লার ওপর হাঁটা,বাণফোঁড়া,অগ্নিনৃত্য,চড়কগাছে ভক্ত বা সন্ন্যাসীকে লোহার হুক দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুতবেগে ঘোরানো হয়। তাঁর পিঠে,হাতে,পায়ে,জিভে এবং শরীরের বিভিন্ন অঙ্গে বাণ শলাকা বিঁধিয়ে দেওয়া হয়। কখনও কখনও জ্বলন্ত লোহার শলাকা তাঁর গায়ে ফুঁড়ে দেওয়া এবং চড়কগাছে দোলা।

‘বিভিন্ন জনের মনোবাসনা পূর্ণসহ অনেক আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করতে বিভিন্ন এলাকা থেকে সনাতনসহ বিভিন্ন ধর্মের লোকজন এই পূজায় অংশ নেয়। ধর্মীয় এই ঐতিহ্য ধরে রাখতে ভক্তদের আর্থিক সহযোগিতায় এই পূজা অনুষ্ঠিত হয়।’

বিকে//মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন