Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার জব্দ ৬ লক্ষাধিক টাকা

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২১:১৫

সিরাজগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার  জব্দ ৬ লক্ষাধিক টাকা

সিরাজগঞ্জের সলঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ পিস ইয়াবাসহ মোঃ রাজু (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। এসময় তার কাছ থেকে মাদক কেনাবেচার নগদ ৬ লক্ষ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে সলঙ্গা থানাধীন পাঁচলিয়া গ্রামের ‘অজিহা জিম ভিলা’ নামক একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জানতে পারে সলঙ্গা থানাধীন পাঁচলিয়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হচ্ছে। এরই প্রেক্ষিতে অধিনায়ক র‌্যাব-১২-এর নির্দেশনায় আভিযানিক দলটি ওই বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে ঝটিকা অভিযান চালায়। অভিযানে ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ রাজুকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত মোঃ রাজু সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু স্বীকার করেছে যে সে এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সলঙ্গাসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিল। জব্দকৃত টাকা মাদক বিক্রির লভ্যাংশ বলে ধারণা করা হচ্ছে।এ বিষয়ে র‌্যাব-১২-এর সদর কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন তবরীজ তাজওয়ার শরীফ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‌্যাব বদ্ধপরিকর। এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

বিকে.মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন