Logo

সারাদেশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

Icon

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২৪

অ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এসব ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ জন নিহত হন।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় ২ জন প্রাণ হারান।

বৃহস্পতিবার রাতে নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। তাদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আর শুক্রবার রাতে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

এর আগে, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হন।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন