Logo

সারাদেশ

বাগেরহাটে লোকালয়ে চিত্রা হরিণ, নিরাপদ পরিবেশে অবমুক্ত

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৬:০৪

বাগেরহাটে লোকালয়ে চিত্রা হরিণ, নিরাপদ পরিবেশে অবমুক্ত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিটিআরটি সদস্য ও স্থানীয় জনগণ।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ি এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারীরা জানান, প্রায় ২৫ কেজি ওজনের স্ত্রী চিত্রা হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ওয়াইল্ড টিম ও ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন।

ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় খুব দ্রুত হরিণটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের সময় হরিণটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রাথমিক পর্যবেক্ষণে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রয়োজনীয় পরীক্ষা শেষে এটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে খাবারের সন্ধানে বা জোয়ারের পানির কারণে বন্যপ্রাণি লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণিটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেয়ার আহ্বান জানান তিনি।

বন বিভাগ জানায়, উদ্ধার হওয়া হরিণটিকে পর্যবেক্ষণে রেখে পরবর্তীতে উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন