Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে রাস্তার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৪৮

নারায়ণগঞ্জে রাস্তার দাবিতে  এলাকাবাসীর মানববন্ধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলাচলের রাস্তার দাবিতে মানববন্ধন করেছেন ¯’ানীয়

ভুক্তভোগী এলাকাবাসী। রোববার সকাল ১১ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর এলাকায় বাইতুল আমান জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতেঅংশ নেওয়া ¯’ানীয়রা দীর্ঘদিন ধরে রাস্তা না থাকায় চরম দুর্ভোগের কথা তুলে ধরেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বাইতুল আমান জামে মসজিদের দেড় শতাংশ জমির পাশাপাশি অতিরিক্ত এক শতাংশ ক্রয়কৃত সম্পত্তি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো চলাচলের রাস্তা পাননি তারা। ¯’ানীয়দের দাবি, সবুর খান গংয়ের লোকজন একাধিকবার রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

মানববন্ধনে এক ভুক্তভোগী বলেন, “এখানে কোনো অসুস্থ’ বা গর্ভবতী নারী সহজে চলাচল করতে পারে না। খুব কষ্ট করে যাতায়াত করতে হয়। এমনকি কোনো মৃত ব্যক্তির লাশ নেওয়ার ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হয়।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সমস্যার সমাধান এবং একটি চলাচলযোগ্য রাস্তা নির্মাণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ¯’ানীয় বাসিন্দারা।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন