Logo

সারাদেশ

যাদুকাটা বালু মহালে ১০ দিনের জন্য বালু উত্তোলন বন্ধ

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৫৪

যাদুকাটা বালু মহালে ১০ দিনের  জন্য বালু উত্তোলন বন্ধ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালু মহাল থেকে ১০ দিনের জন্য বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়ে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে এই সংক্রান্ত আদেশ যাদুকাটা নদীতে নৌকা যোগে সবার অবগতির জন্য মাইকিং করেন উপজেলা সদর ইউনিয়ন তহসিলদার রুহুল আমিন।

এসময় জানানো হয়,আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল হাওরাঞ্চলের কৃষকদের কথা চিন্তা করে শ্রমিক সংকট নিরসনে যাদুকাটা নদীতে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ব্যথয় ঘটলে প্রচলিত আইনগন ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এই বিষয়ে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নির্দেশনা রয়েছে বলে জানানো হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।

তিনি জানান, প্রতি বছর বৈশাখ মাসে কৃষকদের সুবিধার স্বার্থে ও শ্রমিক সংকট দুর করে কষ্টে ফলানো বোরো ধান কেটে মাড়াই করে শুকিয়ে হাওরের কৃষকগন ঘরে তুলতে পারে তার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন