Logo

সারাদেশ

মির্জাপুরে ৩১৩টি কেন্দ্রে হামের টিকা দেওয়া হবে

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২১:১০

মির্জাপুরে ৩১৩টি কেন্দ্রে  হামের টিকা দেওয়া হবে



টাঙ্গাইলের মির্জাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৮ হাজার ৭৭৮ জন শিশুকে টিকা দেওয়া হবে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব।

এসময় মিজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইজাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ৬মাস হতে ৫ বছরের কম বয়সী শিশুদের ১ম ও ২য় সপ্তাহে কমিউনিটি ও ¯’ায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। ৩য় সপ্তাহে বিভিন্ন বিদ্যালয় ও ¯’ায়ী টিকাদান কেন্দ্রে এ কর্মসূচি চালু থাকবে। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৩৯টি ওয়ার্ড রয়েছে।

উক্ত টিকাদান ক্যাম্পেইনে ১ম সারির ৩৯জন সুপারভাইজার, ২য় সারির ২জন সুপারভাইজার, ৬২৫জন স্বে”ছাসেবক কাজ করবেন। টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত চলবে। প্রসঙ্গত, ইতোপূর্বে যারা হামের টিকা দিয়েছে তারাও এ টিকার আওতায় থাকবে, শুধুমাত্র ২৮ দিনের মধ্যে যারা টিকা দিয়েছে।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন