Logo

সারাদেশ

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২১:২৪

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ৫ জনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বাসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শফিকুল ইসলাম (৩৪), দেলোয়ার হোসেন (৩৭), মোস্তাকিম (২২), শাহআলম ওরফে মধু (৩৮) এবং রিপন (২৮)।

পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, সোমবার ভোরে রূপগঞ্জ থানার একটি দল বিশেষ অভিযানে রূপসী বাসস্ট্যান্ড গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, তারাব পৌরসভার কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনের সামনে একটি বাসে করে ডাকাত দল মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করা হয়। এ সময় অজ্ঞাত আরও ১০-১৫ জন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি বাস (ঢাকা মেট্রো-জ-১১-১৩৯৬) জব্দ করা হয়েছে। এছাড়া একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো ছোরা এবং একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন