Logo

সারাদেশ

কেরানীগঞ্জে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস রিফিল ও বাজারজাত

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২১:১২

কেরানীগঞ্জে অবৈধভাবে সিলিন্ডারে  গ্যাস রিফিল ও বাজারজাত

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে এলপিজি সিলিন্ডারে গ্যাস রিফিল করে বাজারজাত করার অভিযোগ পেয়ে নাম বিহিন একটি গ্যাস প্লান্ট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসক। 

বুধবার  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। 

এ সময় গ্যাস প্লান্ট এর মূল ফটোক বন্ধ করে ভিতরে বসে কাজ করছিল কয়েকজন শ্রমিক। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। গ্যাস প্লান্টের ভিতরে সরেজমিন ঘুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই প্লানটিতে কোন প্রকার সরকারি বৈধতা নেই তাদের কোন ধরনের বিস্ফোরক লাইসেন্স নেই, যা এই প্ল্যান্টের কাজ করার জন্য সবার আগে থাকতে হবে। এছাড়া তারা বিভিন্ন কোম্পানির খালি সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করে আসছিল, গ্যাস প্লান্ট কর্তৃপক্ষ কাউকে না পাওয়ায় এদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কেরানীগঞ্জে আরো যে সকল অবৈধ কারখানা আছে তাদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এসময় পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থা লোকজন অভিযানে অংশ গ্রহন করেন।

বিকে/মান্নান 


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন