আলীকদমে হামে ২৪ ঘণ্টায় ১০ জনহাসপাতালে ভর্তি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ২১:১০
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে অন্তত ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ৩ জন বান্দরবান সদর উপজেলার বাসিন্দা। বাকি রোগীরা আলীকদম উপজেলার দূর্গম কুরুকপাতা ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে এসেছেন। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, উপজেলার কুরুক পাতা ইউনিয়নে হামের পাদুর্ভাব দেখা দিয়েছে। লক্ষণ নিয়ে এ পর্যন্ত অন্তত ৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এলাকাটি অত্যন্ত দুর্গম, নেটওয়ার্ক বিহীন এবং অনেকটা পথ পায়ে হেঁটে যেতে হয়। যার কারণে চিকিৎসা সেবা পৌঁছাতে কিছুটা কষ্ট হচ্ছে। তারপরও উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আক্রান্তদের সেবা দিতে এবং আক্রান্ত এলাকায় আরো রোগী আছে কিনা তা সনাক্ত করতে।
এ বিষয়ে বান্দরবান জেলার সিভিল সার্জন মো: শাহীন হোসাইন চৌধুরী বলেন, জ্বর, শরীরে লাল ফুসকুড়ি ও চোখ লাল হওয়াসহ হামের সাধারণ লক্ষণ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। ইতোমধ্যে আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরি¯ি’তি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে দুর্গম এলাকা হওয়ায় এবং স্বা¯’্যসচেতনতার অভাবে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ¯’ানীয় স্বা¯’্য বিভাগ আক্রান্ত এলাকা চিহ্নিত করে টিকাদান কার্যক্রম জোরদার ও সচেতনতামূলক প্রচারণা চালানোর প্রস্তুতি নিয়েছে।
বিকে/মান্নান

