Logo

সারাদেশ

সরিষাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২১:০৮

সরিষাবাড়ীতে মাদকবিরোধী  আলোচনা সভা

মাদক মুক্ত প্রজন্মই দেশের প্রকৃত সম্পদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক জুনাইদ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিজা রিছিলের সভাপতিত্বে , প্রাথমিক শিক্ষক নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় ,আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন,  ইমাম সমিতির সভাপতি মুফতি আবু সাঈদ কাশেমী এবং সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আমিমুল এহছান শাহীন ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সচেতন নাগরিক ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।


বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন