Logo

সারাদেশ

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৯

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) রাতে টর্চলাইট জ্বালিয়ে সদর ইউনিয়নের সাগরদিঘির পাড় গ্রামের পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে পশ্চিম পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিন বিকাশে টাকা পাঠাতে পূর্ব পাড়ার সুরজাহান বেগমের মুদি দোকানে যান। এ সময় টাকা পাঠানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এই বিরোধের জেরে রবিবার সন্ধ্যায় সুরজাহান বেগমের ছেলে শিহাবকে মারধর করে বোরহানের পক্ষের লোকজন। একপর্যায়ে সুরজাহানের ভাই শিপনকেও মারধর করা হয়। পরে বিষয়টি নিয়ে পশ্চিম পাড়া ও পূর্ব পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পশ্চিম পাড়ার পক্ষে মালিগাঁও এবং পূর্ব পাড়ার সঙ্গে হালুয়াপাড়ার লোকজনও অংশ নেন।

এ সংঘর্ষে সরাইল থানা–পুলিশের দুই সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রাত সাড়ে ৯টায় দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এখন এলাকার অবস্থা শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন