দুর্যোগপূর্ন আবহাওয়ায় মধ্যেও ফেনীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিরাট গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।
শনিবার মিজান ময়দানে গনমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান।
বাংলাদেশ জামায়াতে ইসলামি ফেনী জেলার সেক্রেটারী আবদুর রহিমের সঞ্চলনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর, এনসিপি ফেনী জেলার সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারী মোঃইসমাইল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এড. জামাল উদ্দিন প্রমূখ।
গণমিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জনদুর্ভোগ নিরসন, জ্বালানিসংকট সমাধান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা উন্নতি, চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ করার দাবি জানান।
বিকে/মান্নান

