Logo

সারাদেশ

মণিরামপুরে বেনেখালি খাল পুনঃখননের উদ্বোধন

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:৩৯

মণিরামপুরে বেনেখালি খাল পুনঃখননের উদ্বোধন

যশোরের শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ হাতে উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের আট দিনের মাথায় মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের বেনেখালি খাল পুনঃখননের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এ খালের পুনঃখনন কাজ কোদাল দিয়ে উদ্বোধন করেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। এ সময় উপ¯ি’ত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মাহিন দায়ান আমিন,  থানার ওসি আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান

 ন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, আলাউদ্দিন. ইসাহাক আলী, মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শাহাজান কবির, বিএনপির নেতা মোহাম্মদ আলী দলদার, মোস্তাফিজুর রহমান ফিজু, একে আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন, মম্বিমনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রভাত কুমার সিংহ, ও খাল খনন প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সনৎ কুমার দত্তসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন জানান, ২০২৫-২৬ অর্থ বছরে অতি দরিদ্রর কর্মসং¯’ান কর্মসূচির আওতায় বেনেখালি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যব¯’াপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থপনা এবং ত্রান মন্ত্রলালয় এই কাজের বাস্তবায়ন করছে। ৫৯জন উপকার ভোগীর দৈনিক ৫শ টাকার মজুরির ভিত্তিতে খালটির পুনঃখনন কাজ করা হবে। এক কিলোমিটার এই খাল পুনঃখনন কাজের ব্যয় ধরা হয়েছে ২৫লাখ ৬৮ হাজার ৭৭৮ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেন। তারাই ধারাবাহিকতায় মশ্বিমনগর ইউনিয়নের বেনেখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে শুরু করেন। এর মাধ্যমে ওই অঞ্চলের গ্রাম জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খালটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মানুষের ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। দেশের অর্থনীতির ভিত মজবুত হবে।

বিকে/মান্নান


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন