Logo

সারাদেশ

লাখাইয়ে মাদ্রাসার মালামাল রাতে পাচারকালে আটক

Icon

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:০১

লাখাইয়ে মাদ্রাসার মালামাল রাতে পাচারকালে আটক



হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব রহমানিয়া ফাজিল মাদ্রাসার বিভিন্ন মালামাল গভীর রাতে পাচার কালে মালামাল সহ একটি পিক-আপ ভ্যান গাড়ী আটক করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১টায়।

এলাকাবাসী ও বিশ্বস্ত সুত্রে জানা যায়, ওই মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্বাস উদ্দীন, নজির হোসেন ও নৈশ্য প্রহরী মিজানুর রহমান সহ মাদ্রাসার শিক্ষকগণ একে অপরের যোগাযোগ সাজসে নিজেদের স্বার্থ হাসিলের জন্য  মাদ্রাসার পুরাতন বই, খাতা সহ বিভিন্ন মালামাল বিধিবহির্ভূত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে অবহিত না করে বিক্রি করে দেয়। ওই বিক্রিত মালামাল এলাকার লোকজন হাতেনাতে ধরে পুলিশ কে খবর দেন। 

খবর পেয়ে পুলিশের এসআই নুরুল ইসলাম মোল্লা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ রাত অনুমান দেড়টায় ঘটনা পৌঁছে এবং জনতার নিকট থেকে গাড়ীর চাবি নিজ হেফাজতে নেন। 

এ বিষয়ে ওই মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে সহকারী শিক্ষক আব্বাস উদ্দীন বলেন মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষক মিলে আলোচনা করেই পুরাতন মালামাল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েই বিক্রি করা হয়েছে তবে রাতের আঁধারে মালামাল দেয়া ঠিক হয়নি। 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন শিক্ষা প্রতিষ্টানের সরকারী মালামাল বিক্রি করার কোন বিধান নেই এবং উর্ধতন কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার আলাপ হয়েছে ঘটে যাওয়া বিষয়টির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। 

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক জানান,  গতরাতে মালামাল সহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে এবং  মাদ্রাসার মালামাল বিক্রির বিষয়ে উভয় পক্ষকে ডেকেছি তারা আসলে   তাদের কাছ থেকে বিস্তারিত জেনে এ  বিষয়টি নিয়ে কি করা যায় সিদ্ধান্তঃ নেয়া হবে। 

 এ ঘটনায় উপজেলা জুড়ে চলছে নানা গুঞ্জন। এ ঘটনায় বিভিন্ন যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচার হলে এ বিষয়টি নিয়ে  জনমনে আলোচনা ও সমালোচনা ঝড়  বইছে।

বিকে/মান্নান
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন