নন্দাখালীর কিডনি রোগী আনিসের চিকিৎসায় সহায়তার আহবান
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:১৭
রামুর কিশোর আনিস দুই কিডনি বিকল-আর্থিক সংকটে জন্য চিকিৎসা চালিয়ে নিয়ে যেতে পারতেছেন না পরিবার।
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার বাসিন্দা মোঃ শামসুর আলম ও দিলওয়ারা বেগমের কনিষ্ঠ পুত্র মোঃ আনিস (১৬) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত এই কিশোরের দুইটি কিডনিই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মোঃ আনিস নন্দাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগলেও সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ইতোমধ্যে কক্সবাজার, চট্রগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বাংলাদেশে তার পূর্ণাঙ্গ চিকিৎসা সম্ভব নয়। জীবন বাঁচাতে হলে তাকে জরুরি ভিত্তিতে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হবে।
চিকিৎসকদের প্রাথমিক হিসাব অনুযায়ী, বিদেশে চিকিৎসা করাতে আনুমানিক ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন হবে। দরিদ্র এই কৃষক পরিবারটির পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্পূর্ণভাবে অসম্ভব। ফলে মানবিক সহায়তা ছাড়া কিশোর আনিসের চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।
এমন সংকটময় পরিস্থিতিতে সমাজের বিত্তবান, মানবিক সংগঠন ও দয়ালু ব্যক্তিদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার। সামান্য সহযোগিতাতেই বাঁচতে পারে একটি তাজা প্রাণ, ফিরে পেতে পারে একটি শিশুর স্বাভাবিক জীবন।
আনিসের চিকিৎসা সহায়তার জন্য তার ভাই মোহাম্মদ আমিনের বিকাশ নম্বর: (০১৮৭০০৭৯০৯১)-এ অনুদান পাঠানো যাবে। এছাড়া বিস্তারিত জানার জন্য যোগাযোগ ও টাকা পাঠাতে পারবেন বিকাশ ও নগদ নাম্বার (০১৮৫২৮১৮৪৩০)
বিকে/মান্নান

