১০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়ক প্রশস্তরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:২১
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মৃত্যু মিছিল রোধের অংশ হিসেবে ১০০ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসস্থকরণ প্রকল্পের কাজ দ্রুত শুরু করেছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী স্থানে ২য় প্যাকেজের কাজ উদ্বোধন করা হয় । রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী পর্যন্ত ৭ কিলোমিটার পর্যন্ত ৩৪ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজ চলছে।
তিন ধাপে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রসস্থকরণ কাজ চলছে। প্রথম ধাপে সাতকানিয়া রাস্তামাথা থেকে রাজঘাটা ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার ৪০০ মিটার কাজ করছে এমএ কনস্ট্রাকশন, দ্বিতীয় ধাপে রাজঘাটা ব্রিজ থেকে চুনতি গ্রীণ ভিউ নার্সারী পর্ষন্ত ৭ কিলোমিটার ও তৃতীয় ধাপে চুনতি গ্রীণ ভিউ নার্সারী থেকে জাঙ্গালিয়া পর্যন্ত ৬ কিলোমিটার প্রসস্থকরণের কাজ করছে এমএইচ কনস্ট্রাকশন।
উল্লেখ্য দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ সাতকানিয়া ও লোহাগাড়ায় মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় জনতা ও বিভিন্ন সংগঠন ৬ লেনে উন্নীত করার দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।
মহাসড়কের উভয় পাশে ৬ ফুট করে মোট বার ফুট প্রসস্থকরণে কিছুটা স্বস্তি পেলেও ৪ লেন বা ৬ লেনের বিকল্প নেয় বলে মন্তব্য করছে সাধারণ মানুষ।
চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, আমরা দ্রুত কাজ গুলো সঠিক নিয়ম মেনে সম্পন্ন করে জনভোগান্তি লাগব করার প্রত্যয়ে নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করছি আপনারা একটা ভালো অগ্রগতি দেখতে পাবেন।
বিকে/মান্নান

