Logo

সারাদেশ

বেগম খালেদা জিয়া পরিষদ

ঝালকাঠি সদর উপজেলার ২১ সদস্যের কমিটি গঠন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ১৯:০২

ঝালকাঠি সদর উপজেলার ২১ সদস্যের কমিটি গঠন

“মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদ”-এর কেন্দ্রীয় ও ঝালকাঠি জেলা কমিটির অনুমোদনে ঝালকাঠি সদর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কমিটির সভাপতি সরকার মো. জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।

ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মো. দেলোয়ার হোসাইন ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন।

নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. মাসুদ রানা (সুমন)কে। ১নং সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. হুমায়ুন হাওলাদার।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সাইফুল হাচান মিজান, মো. জানে আলম (সোহেল খান), সৈয়দ গিয়াস উদ্দিন, মো. জাফর খান ও মো. আনিচুর রহমান (বাবলু)।

সাধারণ সম্পাদক হয়েছেন মো. ফিরোজ হাওলাদার। ১নং সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. এনামুল হক।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক মো. রমিজ ও মো. পলাশ মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান রানা, ১নং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মো. তরিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজান হাওলাদার দায়িত্ব পেয়েছেন।

প্রচার সম্পাদক মীর হাচান, সহ-প্রচার সম্পাদক মো. নান্নু শরীফ, দপ্তর সম্পাদক মো. নয়ন মোল্লা ও সহ-দপ্তর সম্পাদক মো. শামীম হাওলাদার।

কমিটির সদস্যরা হলেন মো. ইলিয়াছ হোসেন, মো. করিম খান ও মো. রাজিব হাওলাদার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন