Logo

সারাদেশ

হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে ক্রীড়া উৎসব

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৮

অ
হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে ক্রীড়া উৎসব

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীদের সামাজিক অন্তর্ভুক্তির জন্য ব্যতিক্রমী ক্রীড়া উৎসব উদযাপন করা হয়েছে। 

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে পাঁচটি ইভেন্টে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ফুটবল, ১০০ মিটার দৌড়, দড়িলাফ, বালিশ খেলা ও পুকুর খেলায় মোট ৪০ জন হিজড়া জনগোষ্ঠীর সদস্য অংশগ্রহণ করেন।

ইউএসএআইডি সমতা প্রকল্পের বাস্তবায়নে, জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও সিঁড়ি সমাজকল্যাণ সংস্থা। 

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহের উপপরিচালক মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন ও সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সিবিও সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন