Logo

সারাদেশ

টঙ্গীবাড়ীতে ছাত্রদলের র‍্যালি ও সমাবেশ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:১০

অ
টঙ্গীবাড়ীতে ছাত্রদলের র‍্যালি ও সমাবেশ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে র‍্যালি ও সমাবেশ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় টঙ্গীবাড়ী শিশু পার্ক এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নাঈমুল ইসলাম তুহিন, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজীব রায়হান, সাবেক যুগ্ম আহ্বায়ক রাজ খান, সরকারি বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর মল্লিক, সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন দেওয়ান, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিদয় শেখ প্রমুখ।

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক বলেন, বাংলাদেশ থেকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। তাদের কোনো কার্যক্রম দেশের মাটিতে চলতে দেওয়া হবে না। কারণ তারা নিরীহ ছাত্র-জনতার উপর নির্বিচারে গণহত্যার মতো কার্যক্রম চালিয়েছে।

নাজমুল ইসলাম পিন্টু/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন