মায়ের জন্মের ১০ মাস আগেই মেয়ের জন্ম !
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:৩৬
মায়ের জন্মের দশ মাস আগেই জন্ম গ্রহণ করেছে মেয়ে! কথাটি অবিশ্বাস্য মনে হলেও এমন এক তুগলুগি কান্ড ঘটেছে টাঙ্গাইলের ভুঞাপুরে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রে এমনটি রয়েছে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামে। ভুক্তভোগী মেয়ে জুলিয়া ও মা কমলা বেগম। মেয়ে জুলিয়ার স্মার্ট জাতীয় পরিচয় পত্রে তার জন্ম এক ফেব্রুয়ারি ১৯৬০ ও মা কমলা বেগমের জন্ম ২০ ডিসেম্বর ১৯৬০ খ্রী.। জাতীয় পরিচয় পত্র অনুযায়ী মায়ের থেকে মেয়ে প্রায় ১০ মাসের বড়। মেয়ে জুলিয়ার ৮ম শ্রেণির সনদ অনুযায়ী তার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৯৩ খ্রী.। সে হিসেবে তার বর্তমান বয়স ৩৩ বছর। এদিকে মা কমলা বেগমের জাতীয় পরিচয় পত্রে ১৯৬০ সালে জন্ম। অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মা কমলা বেগমের থেকে মেয়ে জুলিয়া দশ মাসের বড়। শুধ আইডি কার্ডেই যে ভুল হয়েছে তা নয় ভুল করেছে জন্মনিবন্ধনেও। সেখাও তার বর্তমান বয়স ৬৪ বছর।
ভুক্তভোগী জুলিয়া বলেন,স্মার্ট আইডি কার্ডে এতোবড় একটা ভুলের কারনে আজ আমি চরম বিপদে আছি। বারবার ইউনিয়ন পরিষদে ও উপজেলা নির্বাচন অফিসে কর্মকর্তাদের কাছে গিয়েছি, তারা বলে এটা সংশোধন করা সম্ভব নয়। জুলিয়া বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই ভুল করেছে,তাদের ভুলের খেসারত আমরা কেন দিবো। মায়ের চেয়ে মেয়ের বয়স কোনদিন বেশী হয়। অদ্ভুদ একটা দেশ!
এ দিকে মা কমলা বেগম বলেন, জাতীয় পরিচয়পত্রে আমার মেয়ের থেকে আমি নাকি দশ মাসের বড়। এইটা কোন কথা? মেয়ের আইডি কার্ডের এ ভুল সংশোধনের জন্য অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে গিয়েছি। কিন্তু কেউ কোন সমাধান করে দিচ্ছে না । এটা নিয়ে খুব ঝামেলায় আছি । যারা এরকম ভুক্তভোগী তারাই শুধু বুঝবে। এ কারণে নানা হয়রানি শিকার হতে হচ্ছে। বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা বলেন, মায়ের থেকে মেয়ে দশ মাসের বড়। এটি নিশ্চয়ী বড় একটা ভুল। আমি নতুন যোগদান করেছি । ভুক্তভোগি হয়তো আমি যোগদান করার আগে অফিসে কারো সাথে কথা বলেছেন সেটা আমি জানি না। তার এনআইডি ও জন্মনিবন্ধন দেখতে হবে উনি অফিসে আসলে তার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে সংশোধনের জন্য নিয়ম অনুযায়ি চেষ্টা করবো।
ক্যাপশন: ছবি ভুক্তভোগী জুলিয়া খাতুনের । মায়ের থেকে মেয়ে ১০ মাসের বড়।
বিকে/মান্নান

