২ শতাধিক শীতার্তের পাশে ফেনী বিজিবি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:০২
ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে দুই শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তরের সামনে জয়লস্কর এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আত্মমানবতার সেবা ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এমরান পাটোয়ারী/এমবি

