Logo

সারাদেশ

ক্যাশলেস বাংলাদেশ গড়তে খাগড়াছড়িতে মতবিনিময়

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২০:০০

ক্যাশলেস বাংলাদেশ গড়তে খাগড়াছড়িতে মতবিনিময়

খাগড়াছড়িতে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি পৌর শহরের মিনি সুপার মার্কেটে এর চতুর্থ তলায় সভার আয়োজন করে পূবালী ব্যাংক পিএলসি খাগড়াছড়ির শাখা ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তরাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক এ কে এম মাসুদ। সভায় ব্যবসায়ী, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম উত্তরাঞ্চলের এম ডি প্রধান মাহফুজ আলম প্রেজেন্টেশনের মাধ্যমে গুরুত্ব তুলে ধরেন। এতে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পেলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। মোবাইল ব্যাংকিং, কিউআর কোড পেমেন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারসহ আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় অতিথিরা বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার প্রতি আস্থা বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করা হয়। সভা শেষে অতিথিরা ক্যাশলেস কাউন্টার এর উদ্বোধন করেন। পরবর্তীতে ক্যাশলেস খাগড়াছড়ি ব্যানারে র‍্যালি বের শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পূবালী ব্যাংক পিএলসি খাগড়াছড়ি কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন