Logo

সারাদেশ

রাসিকে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২০:০৩

রাসিকে দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশে দীর্ঘ ২০ বছর পর সোমবার রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত ড্রেন পরিষ্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতার দুর্ভোগ পোহাতে হবে না।

ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিউল আহসান হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরবাসীর প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের আহ্বান আসুন, আমরা সবাই সচেতন হই, ড্রেনে ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন