Logo

সারাদেশ

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২০:২৮

গোপালগঞ্জে টিআরসি নিয়োগের প্রাথমিক ফল প্রকাশ

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে গোপালগঞ্জ জেলা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার ফল প্রকাশের পর নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন মো. হাবীবুল্লাহ(পুলিশ সুপার গোপালগঞ্জ) ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি ২০২৬ ব্যাচের নিয়োগ কার্যক্রমে গোপালগঞ্জ জেলা থেকে মোট ২২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে একজন নারী ও ২১ জন পুরুষ প্রার্থী রয়েছেন। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ছয়জনকে।

ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. হাবীবুল্লাহ বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ধরনের তদবির ছাড়াই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

তিনি নবনির্বাচিতদের উদ্দেশে বলেন, সেবার ব্রতে চাকরি এই আদর্শ ধারণ করে সততা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, গোপালগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন