চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি গঠন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২০:৪২
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ২৭ আগস্ট স্মারকের পরিপ্রেক্ষিতে এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয় ১ জানুয়ারি।
পদাধিকার বলে এ কমিটির আহ্বায়ক হলেন- চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যাক্তি (খেলোয়াড়, কোচ ও রেফারি) জাহাঙ্গীর গাজী ও আহমেদ হাসান আল জায়েদ।
স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি নুরুল আমিন খান (আকাশ)। ক্রীড়া সম্পৃক্ত ও সংগঠক ছাত্র প্রতিনিধি মারজুক মুঈদ। ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াছিন আরাফাত ও জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক আশা করেন এ কমিটি চাঁদপুরের ক্রীড়াঙ্গনে প্রাণের স্পন্দন যোগাবে। জেলা ক্রীড়ার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলামিন ভুইয়া/এমবি

