Logo

সারাদেশ

শ্রীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২০

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:০৭

অ
শ্রীপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২০

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (০৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে গাজীপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কে রাজাবাড়ি ইউনিয়নের মৌজা কোম্পানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাপাসিয়া থেকে গাজীপুরমুখী সম্রাট পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিজন বলেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নাম পরিচয় রাখা হয়নি।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনার সম্পর্কে আমরা অবগত নই। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন