Logo

সারাদেশ

‎গোপালগঞ্জে মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় নিহত ৫

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৭:৪৭

‎গোপালগঞ্জে মোটরসাইকেল-বাস দুর্ঘটনায় নিহত ৫

গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে গেছে। এতে পাঁচজন নিহত ও ৮-১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসের যাত্রীও রয়েছেন।

‎বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

‎তিনি বলেন, দোলা পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় বাসটি একপাশ কাত হয়ে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। এতে আহত ৮-১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

‎মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন মোটরসাইকেলের আরোহী। বাকি তিনজন বাস যাত্রী বলেও জানান তিনি।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন