Logo

সারাদেশ

চকরিয়ায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২১:৪৪

অ
চকরিয়ায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩

কক্সবাজারের চকরিয়ায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন অস্ত্রধারী ডাকাত ও একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে।

শুক্রবার রাত ৮টা থেকে শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার একাধিক স্থানে এ বিশেষ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকার রিদুয়ানুল হকের ছেলে এমরানুল হক শামীম (২৫), একই ইউনিয়নের এক নস্বর ওয়ার্ডের সুয়াজিন্নাহ পাড়ার কামাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৫) ও চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম বাটাখালীর নুর আহমদের ছেলে আলমগীর (৩৬)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, বারো ঘন্টার বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ দুই ডাকাত এবং অপরজনের পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে উপস্থাপন করা হলে জেলহাজতে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন