কলাপাড়ায় পিকআপ চাপায় শ্রমিক নিহত
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ২২:০১
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের চাপায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (০৪ জানুয়ারি) সকাল ৮ টার দিকে উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপ চালক মো. সবুজ কাজীকে আটক করেছে পুলিশ।
নিহত ইউসুফ হাওলাদার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা আবু তাহের হাওলাদারের ছেলে। তিনি কলাপাড়া সদর রোড এলাকার সত্তার মোল্লার মুদি দোকানের কর্মচারী ছিলেন।
জানা গেছে, ঘটনার পরপরই স্থানীয় মানুষ ইউসুফ হাওলাদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে যাওয়ার পথে লেবখালী এলাকায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাজমুস সাকিব/এমবি

