Logo

সারাদেশ

গোপালগঞ্জে মাংস বিক্রি করে প্রশংসিত আলমগীর

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ২১:০৪

গোপালগঞ্জে মাংস বিক্রি করে প্রশংসিত আলমগীর

গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে তুলনামূলক কম দামে দির্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করছেন আলমগীর কসাই।

জেলার বিভিন্ন বাজারে মাংসের দাম বৃদ্ধি পেলেও তিনি সর্বনিম্ন দামে গরুর মাংস বিক্রি করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। কম দামের পাশাপাশি মাংসের মান বজায় রাখার চেষ্টা করায় বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তার দোকানে আসছেন।

ক্রেতারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে কম দামে ভালো মানের গরুর মাংস পাওয়া সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়। এ কারণে তারা নিয়মিত আলমগীর কসাইয়ের দোকান থেকে মাংস কিনছেন। ব্যবসায় লাভের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার এমন উদ্যোগ অন্য ব্যবসায়ীদের জন্যও অনুকরণীয় হতে পারে।

আলমগীর কসাই বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেই আমি কম লাভে মাংস বিক্রি করছি। মানুষের সেবা করাই আমার মূল উদ্দেশ্য।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন