Logo

সারাদেশ

জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২০:৩৩

জামালপুরে বিশ্ব পরিবেশ  দিবস পালিত

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য”এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে সিডস কর্মসূচির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। 

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা ও শরীফপুর ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে উন্নয়ন সংঘ সিডস প্রকল্প, ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, টিভেট ফোরাম, সিএসপি ফোরাম, সংলাপ ও সংলাপ ফোরামের যৌথ উদ্যগে বিশ্ব পরিবেশ দিবস  দিবস ২০২৬ উদযাপন করা হয়।

দিবস উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, প্লাষ্টিক ও পলিথিন পরিচ্ছন্ন অভিযান,  শোভাযাত্রা, আলোচনা সভা গাছের চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এফডিপি পরিবার ও আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপ ও সংলাপ ফোরামের কিশোর-কিশোরীবৃন্দ, টিভেট ফোরামের যুবক-যুবতী, সিএসপি, প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ইউনিয়ন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুরে সদরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তিতপল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য তারা মিয়া ও ইউপি মহিলা সদস্য আম্বিয়া বেগম। কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সদস্য মো: রকিবুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য মোছা: বেদেনা বেগম। মেস্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বজলুর রহমান, ইউপি মহিলা সদস্য রোকেয়া বেগম, শরীফপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহবুবুল আলম, হেলাল উদ্দিন ও প্রবীন মারাক, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮৩ জন পুরুষ ও ৩৬৫ জন নারীসহ মোট ৪৪৮ জন অংশ নেন। 

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা, পাররামরামপুর, চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন পর্যায়ে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মোস্তাইন বিল্লাহ,, ইউপি মহিলা মেম্বার মানিকজান ও ইউপ মেম্বার মো: আক্তার হোসেন ও রফিকুল ইসলাম, হাতিভাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা সদস্য শিলা আক্তার, আকন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ইয়ানবী। ডাংধরা ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারুল হক, প্যানেল চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ইউপি মহিলা সদস্য নাজমা বেগম ও ইউপি সদস্য বজলুর রহমান। পাররামরামপুর ইউনয়নে উপস্তিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ, ইউপি সদস্য আমেজ আলী, ইউপি মহিলা সদস্য লিপা বেগম। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভরশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণি সম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্টান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৮১ জন পুরুষ ও ৫৩৯ জন নারীসহ মোট ৬২০ জন অংশ নেন।

ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে দিবসের আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চর গোয়ালিনী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মনজুরা বেগম, নাছিমা বেগম ও ইউপি সদস্য আক্তারুজ্জামান, গাইবান্ধা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রিপা বেগম,, গাইবান্ধা সুরুজ জাহান উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক জাকির হোসেন, পলবান্ধা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম ও জমিলা বেগম ও ইউপ সদস্য সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন রুবেল ও সানোয়ার হোসেন এবং গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ছালাম মিয়া ও মোশাররফ হোসেন এবং মহিলা ইউপি সদস্য চমকফুল। এতে অন্যান্যদের মধ্যে আত্মনির্ভশীল দলের সদস্য, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, ইউনিয়ন পরিষদের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক ফোকাল পার্সনবৃন্দ, এনজিওকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় ৫৪ জন পুরুষ ও ৭৮১ জন নারীসহ মোট ৮৩৫ জন অংশ নেন।

শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপনে উদ্বদ্ধ করনের লক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার হিসাবে সংলাপ ও সংলাপ ফোরামের ৯৯০ জন কিশোরীদের মাঝে গাছের চারা বিতরন করা হয় এবং ৩ উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে বট, বকুল ও কাঠবাদাম গাছের চারা রোপন করা হয়। 

দিবসটির সফল উদযাপনে সার্বিক ভাবে সহযোগিতা করেন উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের সকল স্তরের কর্মীবৃন্দ।

বিকে/মান্নানি
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন