রাজশাহীতে রমজানে বাজার মনিটরিং করবে ব্যবসায়ীরা
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৬
নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালি করেছে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। এ সময় আসন্ন মাহে রমজানে বাজার মনিটরিংয়ের উদ্যোগ গ্রহণের কথা জানান ব্যবসায়ীরা।
রোববার (০৫ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে আনন্দ র্যালি শুরু করে সোনাদিঘীর মোড়, বাটার মোড়, গনকপাড়া হয়ে আবারও জিরো পয়েন্টে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্যরা ও স্থানীয় ব্যবসায়ীরা।
এ সময় ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুন অর রশীদ বলেন, ৫ জানুয়ারি আমরা ব্যবসায়ী ঐক্য পরিষদ দিবস হিসেবে ঘোষণা করলাম। আমরা আশাবাদী যে, আসন্ন মাহে রমজানে কোনো সিন্ডিকেট বাইরে থেকে এসে বাজার ব্যবস্থায় প্রভাব ফেলতে পারবে না। আমাদের নিজ উদ্যোগে বাজার মনিটরিং করা হবে এবং কোনো অপচেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমবি

