Logo

সারাদেশ

শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:০৩

শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার

যশোরের শার্শায় হাসান ফিরোজ আহম্মেদ টিংকু (৫২) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার দুপুরে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টিংকুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, টিংকুর বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪ টি মামলা রয়েছে। সরকার পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন পর এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন