Logo

সারাদেশ

পাবনায় ভ্রাম্যমাণ অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ২১:১৪

পাবনায় ভ্রাম্যমাণ অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে পাবনায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে ঈশ্বরদী উপজেলার কালিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি। এতে সরকারি বিধি নিষেধ অমান্য করে পণ্য উৎপাদন সংরক্ষণ ও সরবরাহ করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে মেসার্স সিদ্দিক ওয়েল মিলকে ৫ হাজার টাকা, মেসার্স রানু এন্টারপ্রাইজকে ২০ হাজার, মেসার্স চাঁদনী স্টোরকে ৫ হাজার ও ইমন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) পাবনা জেলা শাখার যুগ্ম সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট শফিক আল কামাল, র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল এবং পাবনা পুলিশ লাইনস'র একটি দল।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন