Logo

সারাদেশ

বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৭:৩৫

বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে খুলনার লবনচরায় বিএনপি কর্মী রফিক গাজী ওরফে ঢাকাইয়া রফিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১২ জুন)  নগরীর লবনচরা মাথাভাঙ্গা ১০ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী কাজীপাড়ার রতন কাজির ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে রফিক গাজী একটি দোকানে বসে ছিলেন। সেখানে মোটরসাইকেলে চরে হেলমেট পরিহিত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন বলেন, আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্থানীয়রা জানায়, নিহত রফিক বটিয়াঘাটা জলমা ইউনিয়ন বিএনপির সদস্য। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।  এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন