Logo

সারাদেশ

ছাত্রদল দেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী : টুকু

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৮:২১

অ
ছাত্রদল দেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী : টুকু

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল দেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে।

রোববার (০৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রচার সম্পাদক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন। আর আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছেন বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

টুকু আরও বলেন, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। ছাত্রদল সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজিন আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।

রেজাউল করিম/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন