Logo

সারাদেশ

হালুয়াঘাটে জনসচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২০:৪৫

হালুয়াঘাটে  জনসচেতনতা বৃদ্ধিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ



“যুব সমাজ জাগো, মাদককে না বলো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে মাদক জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারা বাজার মাদকমুক্ত যুব সমাজ সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২:৩০ টায় ধারা বাজারে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধনে ধারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় যুবসমাজ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, ছাত্রসমাজ অভিভাবকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ও জুয়া বর্তমানে সমাজের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগজনক। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, “মাদক, জুয়া পরিহার করুন, নিজে বাঁচুন এবং আগামী প্রজন্মকে বাঁচতে দিন।” তাঁরা যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।

বিকে/মান্নান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন