পায়রা বন্দরের চেয়ারম্যান হলেন মাসুদ ইকবাল
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ২০:১৭
ছবি : সংগৃহীত
পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল। রোববার (৫ জানুয়ারি) সকালে তিনি রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর স্থলাভিষিক্ত হন।
এর আগে গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে বাংলাদেশ নৌবাহিনীতে প্রত্যাবর্তন এবং রিয়ার এডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।
১ জানুয়ারি পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল নৌ-পরিবহন মন্ত্রনালয়ে যোগদান করেন।
জাকারিয়া জাহিদ/এমআই

