Logo

সারাদেশ

কুমারখালীতে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৭:৩১

কুমারখালীতে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে এবং সুস্থ-সবল সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কুষ্টিয়ার কুমারখালীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকালে যদুবয়রা ইউনিয়নের  সাতিয়ান যুব সমাজের উদ্যোগে সাতিয়ান বাজারে  এই সমাবেশ  অনুষ্ঠিত হয়। ​

আলোচনা অনুষ্ঠানে নুর উদ্দিন মাস্টারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম। এই সময় উপস্থিত ছিলেন, যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এস আই জামাল, সাংবাদিক মাহমুদ হাসান, সাংবাদিক খন্দকার কবির হোসেন। 

​প্রধান অতিথির বক্তব্যে পুলিশ পরিদর্শন (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মাদক কেবল একটি জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও গোটা সমাজকে পঙ্গু করে দেয়। যুব সমাজকে মাদকের নীল দংশন থেকে বাঁচাতে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা ও সুশিক্ষার কোনো বিকল্প নেই। তিনি যুব সমাজকে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

​​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন।

​সমাবেশের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে যুব সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা  জানানো হয়।

অনুষ্ঠানে  শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় যুবকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বক্তারা এ ধরনের ইতিবাচক উদ্যোগের জন্য আয়োজকদের  ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন