Logo

সারাদেশ

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৫:৪২

সিলেটের নতুন ডিসি রেজা হাসান

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক রেজা হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) জনপ্রশাসক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।

গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এরপর গত ২১ জুন তাকে প্রত্যাহারের পরদিন (২২ জুন) সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে ডিসির দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনা সিলেটসহ সারাদেশে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়। সরওয়ার আলমকে প্রত্যাহারের প্রতিবাদে সমাবেশ এবং মানববন্ধনও হয় সিলেটে। 

নতুন আদেশ অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসান সিলেটের নতুন ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন